বাকেরগঞ্জ প্রতিনিধি :
বাকেরগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) বিকেল ৪ টায় বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহবায়ক, সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হারুন অর রশিদ জোমাদ্দার, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চুন্নু (চেয়ারম্যান), কামরুজ্জামান মিজান মিয়া (চেয়ারম্যান), জাহাঙ্গীর আলম দুলাল (ভিপি), পৌর বিএনপি নেতা কাজী শাহ আলম, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রুবেল জোমাদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আল আমিন হাওলাদার , উপজেলা শ্রমিক দলের সভাপতি এস এম মনিরুজ্জামান মনির, পৌর শ্রমিক দলের সভাপতি আ: খালেক হাওলাদার,উপজেলা কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস, সদস্য সচিব রাশেদ খান,উপজেলা ছাত্রদলের আহবায়ক নেয়ামুল হক নাহিদ,সদস্য সচিব রাকিব তালুকদার, বাকেরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জসিম হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম রনি প্রমুখ।