• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিম্নচাপের প্রভাবে গলাচিপার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩১, ২০২৫, ১৪:০৭ অপরাহ্ণ
নিম্নচাপের প্রভাবে গলাচিপার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত

 সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)  প্রতিনিধি :

নিম্নচাপের প্রভাবে গত দুই দিন ধরে উপকূলীয় এলাকাসহ গলাচিপায় টানা ভারি বর্ষণ, জলোচ্ছ্বাস অব্যাহত রয়েছে। যদিও গতকালের চেয়ে শুক্রবার (৩০ মে) পানির উচ্চতা কম। কিন্তু এর পরেও গলাচিপার ছয়টি ইউনিয়নের ৩৮ হাজার মানুষ পানিবন্দি রয়েছে। লঘুচাপের প্রভাবে বেড়িবাঁধ, বিভিন্ন রাস্তাঘাট ও ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে।

গতকালের ঝড়ে অন্তত অর্ধশত ঘর বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে পাঁচটি বসত র সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্গত এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শুকনা খাবার দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।  

রাজধানীতে জলাবদ্ধতা নিরসনে কন্ট্রোল রুম চালু

 

এছাড়া নিম্নচাপের প্রভাবে গলাচিপার চারটি ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে লোকালয় পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এলাকাগুলো হলো— পানপট্টি গুপ্তের হাওলার, ডাকুয়ার তেতুলতলা গ্রাম, কলাগাছিয়ার কলাগাছয়া লঞ্চঘাট, আমখোলা ইউনিয়নের আমখোলা গ্রামের বাঁধ ভেঙে গেছে। আবার অনেক জায়গায় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত