• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানীনগরে যাত্রা শুরু করল “লেডিস ভিউ”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২, ২০২৫, ১৩:২৬ অপরাহ্ণ
ওসমানীনগরে যাত্রা শুরু করল “লেডিস ভিউ”

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি :
“সুরুচির এক অনন্য সম্ভার” এই স্লোগানকে সামনে রেখে মেয়েদের নিত্য নতুন কাপড়ের সমাহার নিয়ে সিলেটের ওসমানীনগরে যাত্রা শুরু করল “লেডিস ভিউ” নামের ব্যাবসা প্রতিষ্ঠান।
রবিবার উপজেলার বানিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারে মধ্য কাপড় পট্রিতে ব্যবসা প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
এসময় উপস্থিত ছিলেন,গোয়ালাবাজার ইউনিয়ের সাবেক চেয়ারম্যান মানিক মিয়া, মার্কেন্টাইল ব্যাংক গোয়ালা বাজার শাখার ম্যানাজার,শাখাওয়াত হোসেন ইবনে আহাদ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবদীন,সহ-সভাপতি কয়েছ মিয়া,দপ্তর সম্পাদক জিতু আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান,কাওছার,কার্যনির্বাহী সদস্য আব্দুল মতিন,আনোয়ান হোসেন আনা,ব্যবসায়ী নিকিল দেবনাথ,আগুর মিয়া,শেখ মাহশাহ আহমদ,মিন্টু আহমদ,লিটন মিয়া,নুনু ফুটবল একাডেমির পরিচালক আলী আমজদ নুনু,ফুটবলার জুবেল খান,সাহিন আহমদসহ বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী , শিক্ষক ও সাংবাদিক ও সুশিল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক ও ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ বলেন, উন্নত মানের কাপড়ের কিনতে হলে এসব এলাকার মানুষ শহরে যেতে হয়। তারা অনেক ভোগান্তিতে পড়তে হয়। তাদের ভোগান্তির কথা চিন্তা করে আমি নিত্য নতুন কাপড় নিয়ে আমি ব্যবসা শুরু করেছি।
এখানে মেয়েদের স্টাইলিশ,বোরকা,টপস,প্লাজু,লেগিংসসহ সকল ধরনের কাপড় পাওয়া যাবে।