• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জ উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৩, ২০২৫, ১৩:৪৫ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জ উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়

মেহেন্দিগঞ্জ উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয় আজ ৩ রা জুন ২০২৫ মঙ্গলবার। মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি এবং মেহেন্দিগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মো:রিয়াজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সকল সদস্য অংশগ্রহণ করেন। সভায় সংশ্লিষ্ট উপজেলার মানব পাচার প্রতিরোধ কমিটি পুনর্গঠন করা হয়। যেখানে উন্নয়ন সংগঠন রূপান্তর কে অন্তর্ভুক্ত করা হয়। মানব পাচার প্রতিরোধকল্পে গৃহীত জাতীয় কর্মপরিকল্পনার আলোকে স্থানীয় সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী বিশেষ করে নারী ও শিশুদের জন্য করণীয় নির্ধারণ করা হয়। সর্বপরি কমিটি আগামীতে মানব পাচার বিশেষ করে শিশু পাচার প্রতিরোধে যে সকল কাজ করবে সে বিষয়ে সংক্ষিপ্ত পরিকল্পনা গ্রহনের মাধ্যমে সভা সমাপ্ত হয়। সভা পরিচালনা করেন কমিটির সদস্য সচিব ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব খো:শরীফা আক্তার। আরও বক্তব্য দেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং গন্যমান্য ব্যক্তিগণ।