বরিশাল :
প্রকৃতি ও জীবন ক্লাব বরিশালের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘সবুজে সাজাই বাংলাদেশ’ প্রতিপাদ্যে বুধবার সকালে বরিশাল সদর উপজেলা পরিষদে কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হাসান। ক্লাব সভাপতি প্রফেসর মফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এলবার্ট রিপন বল্লভ এর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব, ক্লাব উপদেষ্টা অধ্যাপক শাহ সাজেদা, নারী নেত্রী পুস্প রানী চক্রবর্তী ও চ্যানের আই বরিশালের প্রতিনিধি, প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী সাঈদ পান্থ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি প্রধান অমল কৃষ্ণ রায়, প্রকৌশলী শাকিল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আহসান মুরাদ চৌধুরী, জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ শিক্ষক সুমাইয়া বিভা, সানিয়া কবীর, আবিস্কার সদস্য ফরিদ উদ্দিন, খেয়ালী গ্রুপ থিয়েটার সদস্য উম্মে সালমা, দি অডেশাস্ সদস্য জয় চন্দ্র শীল প্রমুখ।
পরে উপজেলা পরিষদ কম্পাউন্ডে শতাধিক ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়। বিকেলে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনারের পুল এলাকায় পাচঁশতাধিক ফুল, ফল ও কাঠজাত গাছের চারা রোপণ করা হয়। বক্তারা বলেন, ‘আমরা এর আগে সারা দেশের মধ্যে ১০ম স্থান ও ২য় স্থান অধিকার করেছি। এবছর আমাদের র্টাগেট ১ম স্থান অধিকার করা। সেই লক্ষে জেলার প্রায় প্রতিটি উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হবে। শুধু বৃক্ষরোপণ নয়, গাছগুলোর যথাযথ পরিচর্যা ও টেকসইভাবে বেড়ে ওঠা নিশ্চিত করা। এজন্য স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে বলে বক্তারা বলেন।