আব্দুল্লাহ, জেলা প্রতিনিধিঃ
যশোরের বাঁকড়ায় আন্তর্জাতিক মানের প্রথম আরবি,বাংলা ও ইংরেজি মিডিয়াম ইসলামিক স্কুল ইশাল ইন্টারন্যাশনাল মডেল একাডেমি’র অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) সকালে ইশাল ইন্টারন্যাশনাল মডেল একাডেমি অডিটোরিয়ামে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
ইসলামিক স্কলার মাওলানা আহসান উল্লাহ জিহাদি এবং
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন
তরুন ইসলামিক স্কলার মাওলানা ইনামুল হাসান বিন নুর।
বক্তাদ্বয় তাদের আলোচনায় বলেন, “আমাদের উদ্দেশ্য হতে হবে এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যা একদিকে একাডেমিক উৎকর্ষতা এবং অন্যদিকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শিক্ষার্থীদের ভবিষ্যত নির্মাণ করবে।” তিনি আরও বলেন, “এখানে আমরা শিক্ষার সাথে নৈতিকতা এবং মানবিক মূল্যবোধকে সমানভাবে গুরুত্ব দেব, যা আমাদের শিক্ষার্থীদের জীবনকে সমৃদ্ধ করবে।”
অনুষ্ঠানটি ইশাল ইন্টারন্যাশনাল মডেল একাডেমি’র উপধ্যাক্ষ মাওলানা আলআমিন এর সঞ্চালনায় শুরু হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইশাল ইন্টারন্যাশনাল মডেল একাডেমি’র অধ্যক্ষ হাফেজ মাওলানা রেজাউল ইসলাম।
ইশাল ইন্টারন্যাশনাল মডেল একাডেমি যশোরের বাঁকড়ায় প্রথম আরবি, বাংলা ও ইংরেজি মিডিয়াম ইসলামিক স্কুল।
অভিভাবক অনুষ্ঠানটি ছিল এক স্মরণীয় মুহূর্ত, যেখানে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা একসাথে মিলিত হয়ে ইশাল ইন্টারন্যাশনাল মডেল একাডেমি’র শিক্ষার নতুন দিগন্তের সূচনা উদযাপন করেন।
অনুষ্ঠানটি শুরু হয় হেফজ বিভাগের মুহতামিম হাফেজ ইব্রাহিম খলিল এর কণ্ঠে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। এরপর নাশিদ পরিবেশন করেন ইশাল কালচারাল একাডেমির শিল্পী বৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা মফিজুল ইসলাম,
মাস্টার জয়নাল আবেদীন,
মাস্টার সামিনুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আহাদুল ইসলাম।
এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় সমাজের নেতৃবৃন্দ।