• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গ‌নে বসেছে গরুর হাট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৪, ২০২৫, ১৩:৪৭ অপরাহ্ণ
বরগুনায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গ‌নে বসেছে গরুর হাট

বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাঙ্গ‌নে বসেছে গরুর হাট। প্রাঙ্গ‌নের এক পাশে থাকা শহীদ মিনারে বিভিন্ন বয়সের মানুষের জটলা। এদের অনেকেই জুতা পায়ে ওপরে উঠেছেন। ভ্রাম‌্যমান দোকানীরা বে‌দি‌তে পান-সিগারেট বিক্রি করছেন। মঙ্গলবার বি‌কে‌লে এমন দৃশ্য দেখা গে‌ছে শহীদ মিনা‌রের বে‌দি‌তে। প‌রে প্রশাস‌নের পক্ষ থে‌কে শহীদ মিনার থে‌কে ক্রেতা‌ বি‌ক্রেতা‌দের
স‌রি‌য়ে দেয়া হ‌য়ে‌ছে। আগামী‌তে যা‌তে আর শহীদ মিনা‌রে পশুর হাট না বসে সে ব‌্যাপা‌রে ইজারাদার‌কে সতর্ক ক‌রে দেয়া হ‌য়ে‌ছে।

খেলাঘর বরগুনা শাখার চারুকলা বিষয়ক সম্পাদক ও প‌রি‌বেশকর্মী আরিফুর রহমান বলেন, ‘শহীদ মিনারে জুতা, স্যান্ডেল পরে ওঠা এটা জাতিকে অপমান করা। বরগুনা পৌরসভা কর্তৃপক্ষের অবহেলার কারণে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। ইজারাদার‌কে আগেভা‌গেই বারন কর‌লে এমন অপ্রী‌তিকর ঘটনা ঘট‌তো না।’

হা‌টের ইজারাদার ত‌হিদুর রহমান ব‌লেন, এক‌দি‌নের জন‌্য শহীদ মিনা‌র মা‌ঠে পশুর হাট ব‌সি‌য়ে‌ছিলাম। বিকল্প কোন ব‌্যবস্থা না থাকায় এটি আমরা কর‌তে বাধ‌্য হ‌য়ে‌ছি। ত‌বে পশুরহাট আগামী‌তে আর বসা‌নো হ‌বে না।

বরগুনা পৌরসভার প্রশাস‌কের দা‌য়ি‌ত্বে র‌য়ে‌ছেন স্থানীয় সরকার বিভা‌গের উপপরিচালক অনিমেষ বিশ্বাস। তি‌নি সাংবা‌দিক‌দের ব‌লেন, এক‌দি‌নের জন‌্য ইজারাদার‌কে শহীদ মিনার মা‌ঠে হাট বসা‌নোর মৌ‌খিক অনু‌মো‌তি দেয়া হ‌য়ে‌ছে। শহীদ মিনারের সম্মান ক্ষুণ্ণ হ‌চ্ছে শু‌নে আমি হা‌টে মা‌ইকিং ক‌রি‌য়ে‌ছি।

পৌর প্রশাসক আরো ব‌লেন, পরব‌র্তিতে হা‌টের জন‌্য নির্ধা‌রিত সরকা‌রি শিশু সদন মা‌ঠে যে‌তে বলা হ‌য়ে‌ছে। ত‌বে সেখা‌নেও হাট বসা‌নোর জন‌্য সরকা‌রি বি‌ধি‌ নি‌ষেধ র‌য়ে‌ছে। এমন প‌রি‌স্তিতি‌তে পৌরসভার একমাত্র হাট‌টি নি‌য়ে আমারা বিপা‌কে প‌ড়ে‌ছি।