স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছে।
আজ শুক্রবার (০৬ জুন) দুপুরে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার মল্লিকের মাঠ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খোরশেদ আলম জানান, গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া থেকে ছেড়ে আসা বিআরটিসি একটি বাস টুঙ্গিপাড়া উপজেলার মল্লিকের মাঠ এলাকায় বিআরটিসির ডিপোতে ঢুকতে ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সেবা গ্রীন লাইনের অপর একটি যাত্রীবাহী বাস বিআরটিসি বাসের পেছনে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে বাসটির সামনের অংশ দূমড়ে গেলে বাসে থাকা অন্তত: ১০ যাত্রী আহত হন। তবে তাদের অবস্থা গুরুত্বর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। #