• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে বনিক সমিতির হস্তক্ষেপে হিন্দু সম্প্রদায়ের দোকান ঘর দখল মুক্ত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৬, ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ণ
মেহেন্দিগঞ্জে বনিক সমিতির হস্তক্ষেপে হিন্দু সম্প্রদায়ের দোকান ঘর দখল মুক্ত।

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বরিশাল মেহেন্দিগঞ্জের প্রাণকেন্দ্র পাতারহাট বন্দরের রাজলক্ষ্মী সিনেমা হল সংলগ্ন বিশিষ্ট দানবীর প্রয়াত গান্ধী বাবুর একটি দোকান ঘর দখল করার অভিযোগ পাওয়া গেছে। রিয়াজ সরদার নামের এক ব্যক্তি হিন্দু সম্প্রদায়ের দোকান ঘরটি দখল করেছে বলে জানান গান্ধী বাবুর ছেলে অমল দে। অমল দে গণমাধ্যমকে জানান, আমার পৈত্রিক সম্পত্তি দোকান ঘরটি ভাড়া নেওয়ার কথা দখল করে রিয়াজ সরদার। আমি বিষয়টি লিখিতভাবে পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতিকে (বনিক সমিতি) অবহিত করি। বনিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জসিম ও রেজাউল করিম খান ঘটনাস্থলে পৌঁছে সত্যতা নিশ্চিত করে দোকান ঘরটি দখল মুক্ত করে আমাকে বুঝিয়ে দেয়। এবিষয়ে বনিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জসিম জানান, আমরা অভিযোগের সত্যতা প্রমাণ পেয়ে দোকান ঘরটি দখল মুক্ত করে মালিককে বুঝিয়ে দিয়েছি। বনিক সমিতি ব্যবসায়ীদের কল্যাণে সবসময় নিরলস কাজ করে যাবে।