• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

“ছেলের বিয়ের আলাপ আলোচনাই যেন কাল হলো মোঃ আলমগীর শেখের”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৭, ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ণ
“ছেলের বিয়ের আলাপ আলোচনাই যেন কাল হলো মোঃ আলমগীর শেখের”

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ছেলের বিয়ের আলাপ আলোচনা যেন কাল হলো মোঃ আলমগীর শেখের (৪৮)। ছেলে বিয়ের আলোচনা শেষে বাড়ী ফেরার পথে টেটার (ফুলকুচি) কোপে মারাত্মক আহত হয়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি।

আর এমন ঘটনা ঘটেছে আজ শনিবার ভোর রাত ১টার দিকে মুকসুদপুর উপজেলার ভাবরাশুর ইউনিয়নের বামন বড়রা (বামনপাড়া) গ্রামের উত্তরপাড়ায়। আর এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আহত মোঃ আলমগীর শেখের বাড়ী ভাবরাশুর ইউনিয়নের বামন বড়রা (বামনপাড়া) গ্রামের উত্তরপাড়ায়। তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাগেছে, আহত মোঃ আলমগীর শেখ তার ছেলের বিয়ের আলোচনা করার জন্য বামন বড়রা (বামনপাড়া) গ্রামের উত্তরপাড়ার শেখ বাড়ীতে যায়। পরে রাত ১টার দিকে বিয়ের আলোচনা শেষ করে নিজ বাড়ীতে যাওয়ার পথিমধ্যে অজ্ঞাতনামা ব্যাক্তি অতর্কিতভাবে টেটা (ফুলকুচি) দিয়ে তার ঘাড়ের পিছনে কোপ দিয়ে পালিয়ে যায়।

এসময় সে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুকসুদপুর উপজেলা কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

এদিকে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত ব্যাক্তিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, বিষয়টি আমার জানা নেই আপনার কাছ থেকে মাত্র জানলাম। বিষয়টির খোঁজ খবর নেয়া হচ্ছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #