স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ডোবার পানিতে ডুবে সিফাত শেখ নামে এক বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার (৮ জুন) সকালে উপজেলার বেথুড়ী ইউনিয়নের রামদিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া শিশু সিফাত বেথুড়ী ইউনিয়নের রামদিয়া পূর্বপাড়া গ্রামের মো. রবিউল শেখের ছেলে।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইমদাদুল হক জানান, সকালে শিশু সিফাত বাড়ির উঠানে খেলছিল। এসময় সবার অজান্তে বাড়ির পাশে ডোবায় সে পড়ে যায়। শিশুটিতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। পরে ডোবা থেকে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন। #