স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানভীর মোল্লা (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১০ জুন) দুপুরে জেলা শহরের মিয়াপাড়ায় এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শ্রমিক তানভীর মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া গ্রামের খোকন মোল্লার ছেলে।
ওসি মির মো. সাজেদুর রহমান জানান, জেলা শহরের মিয়াপাড়া এলাকায় ডেকোরেটরের কাজ করছিলেন শ্রমিক তানভীর মোল্লা। এসময় অসাবধনতাবশতভাবে বিদ্যুতের তাড়ে জড়িয়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। নিহত শ্রমিক তানভীর মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া গ্রামের খোকন মোল্লার ছেলে। #