• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দূর্ঘটনা কবলিত বাস উদ্ধার করতে গিয়ে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১১, ২০২৫, ১৫:১৭ অপরাহ্ণ
দূর্ঘটনা কবলিত বাস উদ্ধার করতে  গিয়ে তীব্র যানজট

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশাল-ঢাকা মহাসড়কে দূর্ঘটনা কবলিত বাস উদ্ধারের সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাটি মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া-বাটাজোরের মধ্যবর্তী এলাকার।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে বরিশালগামী খান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদায় পরে যায়। বাসের মধ্যে ১৫/২০ জন যাত্রী থাকলেও বড়ধরনের বিপদ থেকে তারা রক্ষা পায়। ওইদিন সন্ধ্যা সাতটার দিকে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের সদস্যরা দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করতে আসেন। এসময় মহাসড়কের ওপর রেকার দিয়ে বাসটি উত্তোলণ করার সময় সড়কের দুই পাশ বন্ধ হয়ে ৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।
আটকে পরা যাত্রীরা জানিয়েছেন, জনগুরুত্বপূর্ন মহাসড়কে দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পরেন যাত্রীরা। পরে দুই ঘন্টা পর বাসটি উত্তোলণ করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

বুধবার দুপুরে গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট শাহিন আহম্মেদ জানিয়েছেন, দুই ঘন্টা নয় দেড় ঘন্টার চেস্টায় দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়। অপরদিকে গতকাল দুপুরে মহাসড়কের মাহিলাড়া বাজারে বেপারী পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পরে যায়। এতে বাসের ৫ জন যাত্রী আহত হয়।