• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কোটালীপাড়ায় পথচারী ও ভ্যান চালকদের মাঝে পানি এবং খাবার স্যালাইন বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১১, ২০২৫, ১০:২১ পূর্বাহ্ণ
কোটালীপাড়ায় পথচারী ও ভ্যান চালকদের মাঝে পানি এবং খাবার স্যালাইন বিতরণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : তীব্র তাপদাহে গোপালগঞ্জে কোটালীপাড়ায় পথচারী ও ভ্যান চালকদের মাঝে পানি এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। চাঁদের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে এ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

আজ বুধবার (১১ জুন) উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পথচারী ও ভ্যান চালকদের মাঝ পানি এবং খাবার স্যালাইন বিতরণ করেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটালীপাড়া উপজেলা শাখার আমির মো: সোলায়মান গাজী, নায়েবে আমির সেকেন্দার হাওলাদার, চাঁদের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম জসিম উদ্দিন চাঁদ, জামায়াত নেতা শাহাদাৎ হোসেন, নয়ন সরদার উপস্থিত ছিলেন। #