• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চলো চলো ঢাকা চলো, ২২শে জনু “লং মার্চ টু যমুনা” কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১১, ২০২৫, ১৭:৩১ অপরাহ্ণ
চলো চলো ঢাকা চলো, ২২শে জনু “লং মার্চ টু যমুনা” কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিও ভূক্তির দাবিতে ২২শে জুন লং মার্চ টু যমুনা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, বেলা ১১টায় মমতাজ মজিদুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৩য় তলার হল রুমে প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ বরিশাল বিভাগ ও জেলা কমিটির উদ্দ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের বরিশাল জেলা সভাপতি জনাব জীবন কৃষ্ণ সাহা, প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের বরিশাল জেলা উপদেষ্টা জনাব আবু হানিফ মোল্লা, সাধারণ সম্পাদক বালী ফয়জুল হক মণির, সহ সভাপতি আবু হানিফ ও সোহেলি পারভিন সাংগঠনিক সম্পদক মোঃ সোহেল রানা, ঝালকাঠি জেলা সভাপতি রাবেয়া আক্তার সুমি, সাধারণ সম্পদক মোহম্মদ আনোয়ার হোসেন সহ বরিশাল বিভাগের জেলা প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক ও শিক্ষক মন্ডুলীগন উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা জানান, প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি ও এমপিও ভুক্তির না হওয়ার ফলে শিক্ষক-কর্মচারীরা অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছেন, যা প্রতিবন্ধীদের শিক্ষাক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলছে।

বক্তারা আরো বলেন, ২০১৯ সালে ২০ ডিসেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিওর জন্য প্রজ্ঞাপন জারি করে এবং অনলাইনে আবেদন গ্রহণ করে। উক্ত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে ২৭৪১টি শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক যাচাই-বাছাই শেষে ১৭৭২টি আবেদন গ্রহণ করা হয়। পরবর্তীতে সময়ে বিশেষ শিক্ষা নীতিমালা ২০১৯ এর আলোকে জাতীয় স্বীকৃতি ও এমপিও কমিটি গঠন করে বিদ্যালয় গুলোকে ক, খ, এবং গ এই তিন শ্রেণিতে বিভক্ত করে, সমাজকল্যাণ মন্ত্রণালয় কার্যক্রম শুরু করে। কিন্তু এই কার্যক্রম ছিল অত্যন্ত ধীরগতির। ফলে সারাদেশে ৬৩ হাজার শিক্ষক-কর্মচারী অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে এবং প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে। ইতিপূর্বে স্বীকৃতি প্রাপ্ত ৫৭টি এবং স্বীকৃতি বিহীন ১৭৭২টি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও ভুক্তির জন্য অপেক্ষমান যার অদ্যাবধি কোন সুরাহা হয়নি।

সেই কারনে উক্ত সভায় ২২শে জুন “লং মার্চ টু যমুনা” কর্মসূচীর মাধ্যমে ঢাকায় উপস্থিত হয়ে তাদের ন্যায্য দাবি আদায় করে ঘরে ফিরবে বলে সকলে একমত পোষন করেন।