মাসুদ রেজা ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
আজ বুধবার বিকেল ৩ টার সময় বামনা স্মৃতিসৌধ প্রঙ্গনে বরগুনা-২ বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীর এ জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ঢাকা মহানগর দক্ষিনের শূরা সদস্য ডা: মো: সুলতান আহমেদ।
গত ৭ ফেব্রুয়ারী বাংলাদেশ জামায়াত ইসলামী জেলা কার্যালয়ে অনুষ্ঠিত জামায়াত ইসলামীর কেন্দ্রীয় ইলেকশন কমিশনের সিদ্ধান্তের আলোকে বেতাগীর কৃতিসন্তান বরগুনা-২ (পাথরঘাটা,বামনা ও বেতাগী) আসনে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
বামনা উপজেলা জামায়াত ইসলামীর আমীর হাফেজ মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে এ জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বরগুনা জেলা জামায়াত ইসলামীর সাবেক আমীর মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ। বিশেষ অতিথি হিসেবে মোঃ আসাদুজ্জামান আল মামুন, সেক্রেটারী জেনারেল জামায়াত ইসলামী বরগুনা জেলা শাখা, মো: শামীম আহসান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, জামায়াত ইসলামী বরগুনা জেলা শাখা, হাফেজ মাওলানা মাসুদুল আলম আমীর জামায়াত ইসলামী পাথরঘাটা উপজেলা শাখা, বেতাগী উপজেলা আমীর মোঃ সাইদুল ইসলাম সোহরাব প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমি ইচ্ছে করে আসিনি আমাকে দল থেকে মনোনয়ন দিয়েছে ইনশাআল্লাহ আসান্ন নির্বাচনে দাঁড়িপাল্লা ভোট দিয়ে জয়যুক্ত করবেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কোরআনের আইন অনুসারণ করে দায়িত্বশীল নাগরিক এবং চরিত্রবান ও যোগ্য নেতৃত্ব সৃষ্টির মধ্যদিয়ে সাংগঠনিক শৃঙ্খলা, কর্মতৎপরতা, সততার সাথে জনগনের জন্য কাজ করে যাবে। যদি আল্লাহর আইন ও জনপ্রতিনিধিদের সততা সঠিক থাকে তাহলে রাষ্ট্রের উন্নয়ন, জনগণের উন্নয়ন কেউ ঠেকাতে পারবেনা ইনশাআল্লাহ। তাই সুযোগ এশেছে দল, মত, জাতি, গোষ্ঠি, হিন্দু-মুসলিমসহ অন্যান গোষ্ঠির সকলকে একটি আদর্শ রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াত ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সুযোগকে হাতছাড়া করা ঠিক হবেনা। তাই আপনার মূল্যবান ভোট দিয়ে সহায়তা করুন।
সভায় ছাত্রশিবির ও যুবজামায়াত ইসলামী সংগঠনের উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জনসভা পরিচালনা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী বামনা উপজেলা সেক্রেটারি সাইফুল্লাহ মানসুর।