• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে গোবিন্দগঞ্জ এলাকায় কিশোরীকে গনধর্ষন, ১জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১২, ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ণ
ছাতকে গোবিন্দগঞ্জ এলাকায় কিশোরীকে গনধর্ষন,  ১জন গ্রেফতার

ছাতক প্রতিনিধিঃ
ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় এক কিশোরীকে অটোরিকশার গ্যারেজে আটক রেখে গণধর্ষন করা হয়েছে । এ ঘটনায় রুহুল আমিন আকাশ (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে, সে উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের দিগলী (রামপুর) গ্রামের মরহুম নুর হোসেনের ছেলে। ধর্ষণের এই ঘটনায় ১১ জুন বুধবার বিকেলে নির্যাতিত ওই কিশোরী বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা করেছেন।
যানাজায়, উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভুইগাঁও গ্রামের এক কিশোরী সিলেট শহরের একটি বাসায় বুয়ার কাজ করতো। ওই কিশোরী নিজ বাড়ি যাওয়ার জন্য সিলেট শহর থেকে বাসযোগে মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট আসে। এরপর ওই কিশোরী বাড়ি যাওয়ার জন্য গোবিন্দগঞ্জ থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় উঠে। বিকেল ৫টার দিকে আটোরিকশা চালক ওই কিশোরীকে ভুইগাঁও নিয়ে যাওয়ার কথা বলে গোবিন্দগঞ্জ সাদা ব্রীজ সংলগ্ন একটি আটো রিকশার গ্যারেজে নিয়ে যায়। সেখানে তাকে আটক রেখে ৩ জন মিলে জোরপূর্বক ধর্ষণ ও শারিরিক নির্যাতন চালায়। এক পর্যায়ে সন্ধ্যার পর ওই কিশোরীকে গ্যারেজ থেকে বের করে দেওয়ার পর ওই কিশোরী আবার গোবিন্দগঞ্জ পয়েন্টে আসে। মেয়েটি সেখানে ডিউটিরত পুলিশকে বিষয়টি জানানোর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্যারেজ মালিক রুহুল আমিন আকাশকে আটক করে থানায় নিয়ে আসে।
এবিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় আটক গ্যারেজ মালিককে মামলার আসামী হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ##