• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত-২৫, আটক অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৩, ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ণ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত-২৫, আটক অর্ধশতাধিক

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পাওনা টাকা নিয়ে মসজিদের মাইকে ঘোষনা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২৫জন আহত হয়েছেন।

সংঘর্ষে থামাতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ। ঘটনাস্তল থেকে অর্ধমথাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (১৩ জুন) সকালে কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি ও বংকুরা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, কোটালীপাড়া উপজেলার বংকুরা গ্রামের রিয়াজুল শেখ কুশলা ইউনিয়নের কান্দি গ্রামের ফারুক হোসেনের কাছ থেকে ভাঙ্গারি ব্যবসা করার জন্য টাকা নেয়। সেই টাকা সময়মত না দেওয়ায় ফারুক হোসেন মাঝবাড়ি গ্রামের তার শশুর আলিনুর দাঁড়িয়াকে জানায়। আলিনুর দাঁড়িয়া লোকজন নিয়ে রিয়াজুল শেখের কাছে টাকা চাইতে গেলে দু’জনের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ জের ধরে সকাল সাড়ে ৯টার দিকে মসজিদের মাইকে ঘোষনা দিয়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় একে আপরের উপর বৃষ্টির মত ইটপাটকেল নিক্ষেপ করে। প্রায় ২ ঘন্টা ধরে চলা এ সংঘর্ষে ২০ জন আহত হন।

খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ প্রথমে সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। পরে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় পুলিশ অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে। আহতদেররেক কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনেকে চিকিৎসা দেয়া হচ্ছে। #