• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পরিবহনের জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৪, ২০২৫, ১২:০৮ অপরাহ্ণ
গোপালগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পরিবহনের জরিমানা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীদের কাছ থেকে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে চার যাত্রীবাহী বাসকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদলত।

শুক্রবার (১৩ জুন) রাতে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্বর বাসস্ট্যান্ডে এ অভিযান চালায় যৌথবাহিনী।

কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল জানান, ঈদে রাজধানীতে ফেরা মানুষের কাছ থেকে অতিরিক্ত বাস ভারা আদায় করছিল পরিবহগুলো। এসময় যাত্রীদের কাছ থেকে অভিযোগ পেয়ে অভিযান চালায় যৌথবাহিনী। পরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নড়াইল এক্সপ্রেসের ২টি বাস, নড়াইল স্টার এক্সপ্রেস এবং আনন্দ পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের করে ১২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল। পরে য়াত্রীদের অতিরিক্ত ভাড়া ফিরিয়ে দেয়া হয়। #