স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাড়ীর পাশের ডোবার পানিতে ডুবে সোহান শেখ নামে ১৪ মাস বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১৪ জুন) সকালে কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের কান্দি আমবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু সোহান শেখ কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের কান্দি আমবাড়ি গ্রামের হামিম শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানাগেছে, সকালে বাড়ীর উঠানে খেলতে ছিলো শিশু সোহান। পরে সোহানকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। বেলা ১১টার দিকে পরিবারের লোকজন বাড়ির পাশের ডোবা থেকে সোহানকে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষনা করেন।
কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বলেন, ১৪ মাসের একটি শিশু পানিতে পড়ে নিহত হয়েছে বলে আমরা জেনেছি। ধারণা করা হচ্ছে, শিশুটি খেলতে গিয়ে পানিতে পড়ে মারা গিয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। #