• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে সুরমা নদী থেকে অ’জ্ঞা’ত’নামা ম’র’দে’হ উ’দ্ধা’র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৪, ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ণ

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে সুরমা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার দুপুর ১,৩০ মিনিট এর সময় ছাতক পৌরসভার চৌধুরীঘাট থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
নৌ-পুলিশ সুত্রে জানা যায়, স্থানীয় লোকজন বেলা সোয়া ১১টার দিকে সুরমা নদীর তীরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নৌ-পুলিশ ভাসমান মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করেন। । নিহত ওই ব্যক্তির মরদেহ আনুমানিক ৭/৮ দিনের পুরনো অর্ধগলিত হওয়ায় পরিচয় সনাক্তের জন্য আঙ্গুলের ছাঁপ নেয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
নৌ-পুলিশের উপ-পরিদর্শক অপু কুমার দাশ গুপ্ত জানিয়েছেন, সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ##