• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্র জমিয়ত ছাতক পৌর শাখার কাউন্সিল অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৪, ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ণ
ছাত্র জমিয়ত ছাতক পৌর শাখার কাউন্সিল অনুষ্ঠিত।

ছাতক প্রতিনিধিঃ
ছাত্র জমিয়ত বাংলাদেশ, ছাতক পৌরসভা শাখার কাউন্সিল অনুষ্ঠান সম্পন্ন। ১৩ জুন শুক্রবার বাদ আছর ছাতকের অস্হায়ি কার্যালয়ে অনুষ্ঠিত এই কাউন্সিলে সভাপতিত্ব করেন ছাত্রনেতা হাঃ তাজিমুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ কামরুল ইসলাম
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ, ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা হাফিজ ফররুখ নূরী , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ, ছাতক উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক, ইসলাম উদ্দিন, প্রচার সম্পাদক হাবিবুর রহমান মিসবাহ, কাউন্সিলে সর্বসম্মতিক্রমে হাফিজ তাজিমুল ইসলাম কে সভাপতি ও মোহাম্মদ আলী মাহদী কে সাধারণ সম্পাদক নিযুক্ত করে নতুন কমিটি গঠন করা হয়।সভায় আগামী দিনের কার্যক্রম, আরও গতিশীল ও শক্তিশালী করার নানা সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ব্যক্তিগঠন, ইসলামি শিক্ষা ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
কাউন্সিলে দায়িত্বশীল দের নাম ঘোষণা করেন-
উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ছাত্রনেতা হাঃ ফররুখ নূরী ।
প্রধান অথিতির দোয়ার মাধ্যমে কাউন্সিল অনুষ্ঠান সমাপ্ত হয়।