• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৪, ২০২৫, ১২:০৭ অপরাহ্ণ
গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন আওয়ামী নেতা কামরুজ্জামান কামাল।

আজ শনিবার (১৪ জুন) সকাল ১১টায় মুকসুদপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষনা দেন তিনি।

দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে ভবিষ্যতে আর রাজনীতিতে যুক্ত হবেন উল্লেখ করে আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কামাল মিয়া লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মুকসুদপুর উপজেলা শাখার “যুব ও ক্রীড়া সম্পাদক” হিসেবে দায়িত্বরত রয়েছেন তিনি। হৃদরোগে আক্রান্তসহ শারীরিক নানাবিধ সমস্যায় ভোগার কারনে শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতিতে সক্রিয় থাকা তার পক্ষে সম্ভব নয়।

তিনি আরো বলেন, এ কারনে তিনি স্বেচ্ছায় বাংলাদেশ আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকান্ড থেকে অবসর গ্রহন করেন। ফলে তিনি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন। এতে আজ থেকে তার সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক থাকবে না এবং আর কখনো তিনি রাজনীতি করবো না বলেও উল্লেখ করেন।

এসময বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। #