• ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচ টাকার টিকিট ১০ টাকা রাখায় ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৬, ২০২৫, ১৭:০৭ অপরাহ্ণ
পাঁচ টাকার টিকিট ১০ টাকা রাখায় ১০ হাজার টাকা জরিমানা

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিনিধি,ভোলা :
ভোলার বোরহানউদ্দিনের হাকিমুদ্দিন লঞ্চঘাটে যাত্রীদের কাছ থেকে পাঁচ টাকার ঘাট টিকিটমূল্য ১০ টাকা নেওয়ার অপরাধে টিকেট বিক্রেতা লিমনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১৬ জুন) সন্ধ্যা ৬ টায় ঘাটে অভিযান চালানো হয়। এ সময় অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান-উজ্জামান।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান বলেন,৫ টাকার টিকেট ১০ টাকা নিয়ে যাত্রীদের হয়রানির অভিযোগের ভিত্তিতে হাকিমুদ্দিন লঞ্চঘাট পরিদর্শন করা হয়।
এ সময় লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রীবোঝাই,মাস্টারদের পোশাক, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, লাইফ জ্যাকেট, পরিবেশ দূষণ ইত্যাদি বিষয় মনিটরিং করা হয়।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে যাত্রীদের কাছ থেকে ৫ টাকার ঘাট টিকিটের পরিবর্তে ১০ টাকার টিকিট ছাপিয়ে অতিরিক্ত অর্থ আদায় করায় ঘাট টিকেট বিক্রেতা মোঃ লিমনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে,জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে এর আগেও ১৩ জুন ৫ টাকার টিকেট ১০ টাকা নেওয়ার অভিযোগে হাকিমুদ্দিন ঘাটের টিকেট বিক্রেতা লিমনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছিল, তবে জরিমানা করা হলেও থামছে না,পাঁচ টাকার টিকিট ১০ টাকা নেওয়া,কেউ না দিলে তাকে ঘাট ইজারাদার কর্তৃক হেনেস্তার স্বীকার হতো হয় বলে জানা গেছে।