• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় আগুনে ক্ষয়ক্ষতি হওয়া পরিবারের মাঝে কোস্টের অনুদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৭, ২০২৫, ১৩:৫৮ অপরাহ্ণ
গলাচিপায় আগুনে ক্ষয়ক্ষতি হওয়া পরিবারের মাঝে কোস্টের অনুদান

কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা, ক্ষুদ্রঋন কার্যক্রমের পাশাপাশি সংস্থা টি উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীর জীবন যাত্রার মান উন্নয়নে কাজ করে,তারা মূলত ক্ষুদ্রঋন কর্মসূচি, আয় বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন,শিক্ষা, স্বাস্থ্য এবং মানবাধিকারের মতো বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকে। প্রতিষ্ঠান টি দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়ন,বিশেষ করে নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃস্টি করা দারিদ্র্য বিমোচন ও উপকূলীয় অঞ্চলের নারী পুরুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।এছাড়া ও দূর্যোগ কালীন সময়ে কোস্ট ফাউন্ডেশন সভার আগে দারিদ্র্য মানুষের পাশে থেকে ত্রান বিতরন কার্যক্রম পরিচালনা করে থাকেন। তারাই আলোকে কোস্ট ফাউন্ডেশন আজ ১৭ জুন ২০২৫, ইং তারিখে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের বড় চরকাজল বাজার গত ১৬ জুন ২০২৫ ইং তারিখ রোজ সোমবার রাত্র ৩ গটিকার সময় আগুন লেগে বাসা বাড়ি সহকারে প্রায় ৫ টি দোকান পুরে যাওয়া পরিবারের মাঝে নগদ ৫০০০ টাকা অনুদান দেন। উক্ত অনুদান দেওয়ার সময়
উপস্থিত ছিলন জনাব আনোয়ার হোসেন মাস্টার সভাপতি চর কাজল ইউনিয়ন ও বাজার কমিটি। মাওলানা মনিরুজ্জামান প্রধান শিক্ষক চর কাজল দাখিল মাদ্রাসা, মো: বজলু মোল্লা সাবেক মেম্বার চর কাজল ইউনিয়ন ৭ নং ওয়ার্ড, কোস্ট ফাউন্ডেশন শাখা ব্যবস্থাপন জনাব সাইফুল ইসলাম ও মো: জহির উদ্দিন আঞ্চলিক কর্মসুচি সম্নয়ক চর অঞ্চল।
আঞ্চলিক কর্মসূচি সম্নয়ক মো: জহির উদ্দিন বলেন,দুর্যোগকালীন সময়ে কোস্ট কোস্ট ফাউন্ডেশন সভার আগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকেন।
জনাব মোঃ আনোয়ার হোসেন মাস্টার ( সভাপতি চার কাজল ইউনিয়ন ও বাজার কমিটি) তিনি বলেন,বড় চর কাজল বাজারে ১৬ তারিখ রাত্রে আগুন লেগে ৪ টি দোকান পুরে ছাই হয়ে যাওয়া পরিবারের মাঝে ১৭ তারিখ সকাল ১০.০০ ঘটিকার সময় কোস্ট ফাউন্ডেশন নগদ ৫০০০ টাকা প্রদান করেন। উক্ত অনুদানে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো কিছুটা হলেও তাদের ক্ষতিগুলো পুষিয়ে নিতে পারবে। সর্বোপরি তিনি কোস্ট ফাউন্ডেশনের এমন মহৎ উদ্দ্যেগ কে ধন্যবাদ জানান।