• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় ৪ দোকানিকে জরিমানা : পথচারীদের মাঝে মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩, ২০২০, ১৪:২৯ অপরাহ্ণ
বানারীপাড়ায় ৪ দোকানিকে জরিমানা : পথচারীদের মাঝে মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ

জি.এম রিপন,বানারীপাড়া ঃ
বানারীপাড়ায় করোনা প্রতিরোধে পথচারীদের মাঝে মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করার পাশাপাশি রমজানে বন্দর বাজারের ফল সহ নিত্যপন্যের দাম বৃদ্ধির কারণে ৪টি দোকানে অভিযান চালিয়ে ৪ হাজার টাকা জড়িমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রের্ট (এসিল্যান্ড) অনুপ দাস বন্দর বাজরে অভিযান চালিয়ে ক্রেতা ও পথচারীদের মাস্ক এবং হ্যান্ড সেনিটাইজার বিতরণ করার পাশাপাশি ৪টি দোকানে মূল্য তালিকা না টানিয়ে অতিরিক্ত দাম নেয়ার কারনে ৪ হাজার টাকা জড়িমানা আদায় করেণ। ##