• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে করোনা ইউনিটে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩, ২০২০, ১৯:১৫ অপরাহ্ণ
বরিশালে করোনা ইউনিটে যুবকের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক যুবকের (২২) মৃত্যু হয়েছে।

রোববার (০৩ মে) রাতে তার মৃত্যু হয়। ওই যুবকের বাড়ি নগরীর পলাশপুর এলাকায়।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এস এম বাকির হোসেন জানান, ওই যুবক এক বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

তিনি জানান, শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে মেডিকেলের মেডিসিন বিভাগে ভর্তি করেন তার স্বজনরা।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের করোনার উপসর্গ দেখা দেয়ায় শনিবার তাকে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়।
রোববার সকাল থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটে।
রাত সাড়ে ৭টার দিকে করোনা ইউনিটে তার মৃত্যু হয়।

ডা. বাকির হোসেন বলেন, ওই যুবক করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।