সিলেটের বিশ্বনাথে চার সপ্তাহের ব্যবধানে দুই ইউপি চেয়ারম্যান ও এক ইউপি সদস্য মৃত্যুবরণ করেছেন৷
সর্বশেষ আজ রবিবার উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা তাহিদ মিয়া মারা গেছেন।
এর আগে গত ৮ এপ্রিল দিবাগত রাতে দশঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান ছাতির এবং গত ২৭
এপ্রিল দৌলতপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৮নং ওয়ার্ড সদস্য ছোরাব আলী মারা যান।
তারা প্রত্যেকে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
এদিকে, এ সকল নির্বাচিত জনপ্রতিনিধির মৃত্যুতে তাদের নির্বাচনী এলাকাসহ উপজেলাজুড়ে বইছে শোকের ছায়া।
শোকাহত তাদের দীর্ঘদিনের সহকর্মী জনপ্রতিনিধি ও রাজনৈতিক বন্ধুরা।