• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শেবাচিম হাসপাতাল : করোনা যোদ্ধা মামুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৪, ২০২০, ০৮:১৭ পূর্বাহ্ণ
শেবাচিম হাসপাতাল : করোনা যোদ্ধা মামুন

বরিশাল ব্যুরো
দেশব্যাপি কোভিড-১৯ প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদূর্ভাব দূর্যোগের সময় করোনা যোদ্ধা হিসেবে কাজ করেছেন বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) বেশ কয়েকজন স্টাফ। তাদের মধ্যে রয়েছে টেকনোলজিস্ট বিভুতি ভুষন, বায়জীদ। শুধু এই দ্ইুজনই নন, তাদের সার্বিক সহযোগিতা করে পাশে ছিলেন করোনা ওয়ার্ডের অফিস সহায়ক মোঃ রাব্বি আল মামুন (ফয়সাল)।
জানা গেছে, রাব্বি আল মামুন হাসপাতালের এন্ডোসকপি বিভাগে কাজ করত অফিস সহায়ক পদে। বর্তমানে পরিচালক ও অধ্যক্ষ এর আদেশক্রমে পিসিআর ল্যাবে কাজ করে। সকাল থেকে রাত অব্দি সমাজের মানুষের ও দেশের জন্য নিজের জীবন বাজি রেখে কাজ করছেন। বরিশাল বিভাগে ১ টি মাত্র পিসিআর ল্যাব এই হাসপাতালেই রয়েছে। রাব্বি আল মামুন হাসপাতালে অফিস সহায়ক পদে চাকরি করার সুবাদে কম্পিউটারে ভালো কাজ জানায় তাকে সাময়িক বদলি করে কলেজে পিসিআর ল্যাবে একমাত্র কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ দিয়ে কাজ করানো হয়। ডাটা এন্ট্রি, রিপোর্ট কম্পিউটারাইজডসহ সকল রোগীর নির্ভুল তথ্য সংগ্রহ করে কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পরীক্ষা সচলে সহায়তা করে যাচ্ছে নিরবে। পুরো বিভাগের কোভিট-১৯ এর টেষ্ট এই ল্যাবেই সম্পন্ন হয়।
করোনা ওয়ার্ডের অফিস সহায়ক মোঃ রাব্বি আল মামুন (ফয়সাল) বলেন, আমি দিন-রাত কাজ করে যাচ্ছি। জীবন বাজি রেখে এই কাজ করতে হচ্ছে। পরিবারের কথা চিন্তা না করে দেশের জন্য কাজ করে যাচ্ছি। কোন কিছু পাওয়া জন্য নয় দেশের জন্য কিছু করতে পারছি, এটা ভেবেই ভাল লাগছে। সবাই আমার জন্য দোয়া করবেন। ##