উজিরপুর(বরিশাল) প্রতিনিধি:
অবশেষে বরিশালের উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই প্রথম করোনা ভাইরাসকে জয় করে বাড়ী ফিরলেন নয় বছরের শিশু রিফাত ফরাজী। গতকাল সোমবার ৫ মে সকালে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র নিয়ে তার বাবার হাত ধরে নিজ বাড়ীতে ফিরেন। উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শওকত আলী জানান, গত ১৩ এপ্রিল পার্শ্ববর্তি উপজেলার মধ্য রাকুদিয়া থেকে সর্দি, জ্বর, গলাব্যাথা, শ্বাসকষ্ট, কাশিতে আক্রান্ত রিফাত ফরাজী(৯) কে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল পিসিআর ল্যাবে পাঠানো হয়। ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাত আটটার দিকে পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এরপর শিশুটি উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে চিকিৎসা দেয়া হয়েছে। গত ২৪ এপ্রিল ওই শিশুটির আবার নমুনা সংগ্রহ করে বরিশাল পিসিআর ল্যাবে পাঠানো হলে পরীÿার ফলাফল নেগেটিভ আসে। দ্বিতীয়বার ২রা মে ওই শিশুটির নমুনা সংগ্রহ করে বরিশাল পিসিআর ল্যাবে পাঠানো হলে ৪মে পরীÿার ফলাফল নেগেটিভ আসে। গতকাল ৫ মে সোমবার সকালে শিশুটিকে ছাড়পত্র দেয়া হলে উপজেলা প্রশাসন রিফাত ফরাজীকে করতালীর মাধ্যমে হাসপাতাল থেকে বিদায় জানান। ##