• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে দুস্থ্য ভাষমান হত দরিদ্রদের মাঝে খাবার ও ইফতার বিতরণ তিলোত্তমার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৬, ২০২০, ১৬:০৩ অপরাহ্ণ
বরিশালে দুস্থ্য ভাষমান হত দরিদ্রদের মাঝে খাবার ও ইফতার বিতরণ তিলোত্তমার

শামীম আহমেদ

বরিশাল নগরীর ষ্টীমারঘাট এলাকার দুস্থ্য ভাষমান অসহায় মানুষদের মাঝে মাস ব্যাপী খাবার বিতরনের অংশ হিসেবে আজ বুধবার ১২তম দিনে ১০০টি হত দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য নগরীর কাটপট্টি রোডর বাসিন্দা উদীয়মান তরুণ নারী সমাজসেবক তিলোত্তমা সিকদার।

এই তরুণ নারী সমাজ সেবক ঢাকা বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য ও দুর্যোগ বিজ্ঞান ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী। তিলোত্তমা সিকদার তার নিজ উদ্দোগে রমজানের শুরুতে খাবার ও ইফতার বিতরণ কর্মসূচী শুরু করে।

পরবর্তীতে তার এ কাজে সহযোগীতা করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আশরাফুল আলম, ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মাকসুদ কামাল, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। এছাড়া উক্ত খাবার বিতরণ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবির ভূমিকায় রয়েছেন অভিজ্ঞান দাস অন্তু, সুরঞ্জিত সাহা সজিব প্রমুখ।