• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শুধুমাত্র বরিশাল সদরেই করোনায় আক্রান্ত ১৮ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৬, ২০২০, ১৬:২৬ অপরাহ্ণ
শুধুমাত্র বরিশাল সদরেই করোনায় আক্রান্ত ১৮ জন

 

বরিশালে গত ২৪ ঘন্টায় আরো তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ৪৯ জনে। তাদের একজন প্রথম বারের মতো বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের বাসিন্দা পুরুষ বয়স (৫০), গৌরনদী উপজেলার বাসিন্দা নারী বয়স (৪৮), অপর জন বরিশাল মহানগরীর বাসিন্দা পুরুষ বয়স (৩৫)। আজ ৬ মে বুধবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে আজ তিন জনের রিপোর্ট পরেজটিভ আসে। বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই তিনজন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল জেলায় করোনা আক্রান্ত বাবুগঞ্জ ১১জন, মেহেন্দীগঞ্জ ৫জন, উজিরপুর ৪জন, হিজলা ৩জন, গৌরনদীতে ৩জন, বানারীপাড়া ২জন, মুলাদী ১জন, আগৈলঝাড়া ১জন এবং বাকেরগঞ্জে ১জন করে করোনা রোগী শনাক্ত করা হয়। উল্লেখ্য গত ১২ এপ্রিল বরিশাল জেলায় প্রথমবারের মতো ২ জন রুগীর করোনা শনাক্ত হয়। আজ পর্যন্ত বরিশাল জেলায় ২৬ জন করোনা রুগী সুস্থ হয়েছে।