• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাইদুর রহমান রিন্টু্ কৃষকদের মাঝে সবজির বিজ বিতরণ করেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৭, ২০২০, ১০:৫১ পূর্বাহ্ণ
সাইদুর রহমান রিন্টু্ কৃষকদের মাঝে সবজির বিজ বিতরণ করেন

করোনা ভাইরাস মোকাবেলা ও সাধারণ মানুষের খাদ্য চাহিদা পুরনে এই মহামারী বিপর্যয় উত্তরনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের সব আবাদযোগ্য জমি যাতে কৃষি চাষ ও সবজির আবাদ করা হয় সেই লক্ষ্যে বরিশাল সদর উপজেলা পরিষদের আয়োজনে বেলা ১২ টার সময় কাশিপুর ইউনিয়নের প্রায় ৭০ জন হতদরিদ্র সাধারণ কৃষকদের মাঝে বিভিন্ন ঢেরস,চিচিঙ্গা,মিষ্টি কুমড়ো,শষা,লাউ ইত্যাদি সবজির বিজ বিতরণ করেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু।
পর্যায়ক্রমে উপজেলার দশটি ইউনিয়নের বিভিন্ন হতদরিদ্র কৃষকের মাঝে বিজ বিতরণ করা হবে।
বিজ বিতরণের সময় আরো উপস্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব এ্যাড,মাহবুবুর রহমান মধু ও মহিলা ভাইস চেয়ারম্যান জনাব রেহেনা বেগম, সহকারী কমিশনার ভুমি জনাব মোঃ মেহেদী হাসান, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ কামাল হোসেন লিটন মোল্লা ও উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ তৌহিদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মানুষের জীবন ধারণের অন্যতম উপজীব্য খাত হচ্ছে কৃষি, কৃষি হচ্ছে চিরস্থায়ী ব্যবস্থা, তাসের ঘরের মতো ভেঙে পড়া বা বিপর্যয়ে দ্রুত নেতিয়ে পড়ে না কৃষি।
তাই বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু উপস্থিত সকল কৃষকদের উদ্দেশ্য অনুরোধ করে বলেন তারা যেন অন্তত এই বিপর্যয়ের সময় মনোবল না হারায় এবং দেশকে এখনই কৃষিবান্ধব একটি সুন্দর বরিশাল উপহার প্রদানে অগ্রণী ভুমিকা পালন করে।