সৈয়দ-নূর-ই আলম,
বেতাগী(বরগুনা) প্রতিনিধি :
বরগুনার বেতাগীতে পরিবেশ সুরক্ষায় উপযুক্ত ব্যবস্থাপনা না থাকায় ও পরিবেশ দূষণ করার অভিযোগে পোল্ট্রি মুরগীর ফার্ম মালিকদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৭ মে) দুপুর ২ টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। ভ্রাম্যমাণ আদালতে সদর ইউনিয়নের অমল দে’কে ৮ হাজার টাকা জরিমানা করা হয় ও অপর ৩ মালিককে (বেতাগী পৌরসভার ৪ নং ওয়ার্ডের ভূদেব সমাদ্দার, ছবি রানী দেবনাথ এবং সদর ইউনিয়নের সমীর চন্দ্র বিশ্বাস) প্রাথমিকভাবে সতর্ক করে দেওয়া।
এ সময়ে উপস্থিত ছিলেন নৌ বাহিনীর গোয়েন্দা কর্মকর্তা মো. মেহেদী হাসান ও স্থানীয় লোকজন।