বরিশাল ব্যুরো
ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা, শিশু সংগঠক প্রয়াত এ কে এম আজহার উদ্দিন এর ৬ ষষ্ঠ মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
তিনি বরিশাল কিশোর মজলিস এরও প্রতিষ্ঠাতা।
করোনা পরিস্থিতির কারণে এ বছর বড় পরিসরে করা জায়নি মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান।
তবে তার পরিবারের পক্ষ থেকে কোরআন তেলোয়াত, জুম্মাবাদ মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করা হয়।
পাশাপাশি দক্ষিণ আলেকান্দা রুমী বাগ এর আসপাশের অর্ধশত অসহায় মানুষদের মধ্যে দৈনন্দিন জীবনের খাবার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন ভাষা সৈনিক এ কে এম আজহার উদ্দিন এর মেজ ছেলে আবু বকর ছিদ্দিক সোহেল।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৮ মে ঢাকার বারডেম হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। ##