করোণা মহামারীর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ালেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মনিরুজ্জামান মনির। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ তহবিলের প্রায় পনেরো লক্ষ টাকার অনুদান নিজে উপস্থিত থেকে মানুষের মাঝে বিতরণ করেছেন। নিজ এলাকা ঝালকাঠির রাজাপুর – কাঠালিয়ার এক হাজার মানুষের মধ্যে ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন তিনি। কাঠালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এলাকার দরিদ্র অসহায় ব্যক্তিদের খাদ্য সরবরাহ দেওয়া হয় ,অপরদিকে রাজাপুর মুক্তিযুদ্ধা সংসদ মিলনায়তনে অসচ্ছল ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ তহবিলের চেক তুলে দেন তিনি । পৃথক পৃথক এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মনিরুজ্জামান মনির । এ সময় আরো উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান উজির সিকদার, রাজাপুর উপজেলা আ’লীগ সভাপতি অ্যাডভোকেট খায়রুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন, যুগ্মসাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ভাইস চেয়ারম্যান ফাতেমা বেগম, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ মাতব্বর, ডেজলিং তালুকদার, জাকির হোসেন সহ রাজাপুর কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। ওদিকে উপকারভোগীরা জানান করোনা ভাইরাস এর শংকর শুরু হওয়ার পর গত দেড় মাসে অনেক জনপ্রতিনিধি এলাকায় আসেন নাই কিন্তু মনিরুজ্জামান মনির নিজে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ তহবিলের চেক এবং ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সহায়তা তুলে দিয়েছেন। স্থানীয়রা জানান ,এর আগেও বিভিন্ন সংকটের সবার আগে মনিরুজ্জামান মনির এলাকার মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।