জি.এম রিপন,বানারীপাড়া ঃ
করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার দীর্ঘ দিন পর লকডাউন সিথিল করে বানারীপাড়ায় বস্ত্র ও তৈরী পোষাকের মার্কেট ওপেন করে দেয়ায় বন্দর বাজারে উৎসব মূখোর পরিবেশে ক্রেতাদের উপচেপড়া ভীর থাকার পাশাপাশি গন সচেতনতার অভাবে তাদের মধ্যে ৯৭% নারী-পুরুষ মূখে মাস্ক ব্যাবহার করেননী। ফলে বন্দর বাজারের ক্রেতা ও বিক্রেতাদের করোনা সংক্রমনের ঝুকী থাকতে পারে বলে এলাকার অভিজ্ঞমহল ধ্রাণা করছেন। এক্ষেত্রে তারা বিভিন্ন এলাকা থেকে বন্দর বাজারে আসা ক্রেতাদের পাশাপাশি ব্যাবসায়ীরাও একই ভাবে করোনা ঝুকীতে পড়তে পারেন বলে ধারণা করছেন। তাদের মতে বন্দর বাজারে আসা ক্রেতা ও বিক্রেতাদের করোনার ঝুকী সম্পর্কে সরকারী ভাবে গন সচেতনতা মূলক প্রচার প্রচারণা বৃদ্ধি করা প্রয়োজন।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ বলেন, করোনা প্রতিরোধে আমরা এর আগে সব এলাকায় মাইকিং করে জন সচেতনতা মূলক প্রচার প্রচারণা করেছি। এর পরেও আজ সোমবার থেকে বাজারে করোনা ঝুকী এড়াতে নতুন করে প্রচার প্রচারণা করা হবে। এছাড়া সরকার ঘোষিত ঈদকে সামনে রেখে করোনা ঝুকী এড়াতে সকল প্রকার সামাজিক দূরত্ব বজায় রেখে ১০ মে সকাল ১০টা থেকে নিয়মিত বিকেল ৪টা পর্যন্ত তৈরী পোষাক ও বস্ত্র মার্কেট খোলার নির্দেশ দেওয়া হয়। এক্ষেত্রে যারা সরকারী নির্দেশ উপেক্ষা করবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান। #