• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে করোনা উপসর্গে পুলিশের এসআই এর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১১, ২০২০, ১৭:৪৭ অপরাহ্ণ
বরিশালে করোনা উপসর্গে পুলিশের এসআই এর মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এসআই জয়নাল আবেদীন (৫৫) মারা গেছেন।

তবে তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন।

আজ সোমবার রাত ৮টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। তার বাড়ি বর্শিাল জেলার বাকেরগঞ্জ উপজেলার সটিখোলা গ্রামে।

তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগের কর্মরত ছিলেন।

রবিবার দুপুর ১টা ১০ মিনিটে তাকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়।

সে সময়ে তার করোনা পরীক্ষার নমূনা সংগ্রহ করা হয়।

আজ সোমবার রাতে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। ।