করোনা পরিস্থিতিতে থমকে আছে বিশ্ব। জরুরী সেবা ছাড়া প্রায় সব কিছুই বন্ধ। আদালতও বন্ধ রয়েছে সাময়িক সময়ের জন্য। আর এই সুযোগটিই কাজে লাগাচ্ছে কেউ কেউ। উঠছে জমি দখলের চেষ্টারও অভিযোগ।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার অর্জুন মাঝি গ্রামে অন্যের জমিতে জোর করে বাড়ি নির্মানের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, গ্রামের অর্জুন মাঝি মৌজায়, ১৭৪ নং খতিয়ানের ৭৬১ ও ৭৭১ নং দাগে মৃত ছাদের আলীর ৯৪ শতাংশ জমির মালিক তার ওয়ারিশরা । কিন্তু ওই জমির একটি অংশ দক্ষিন রফিয়াদি গ্রামের বাসিন্দা মতি মোল্লা নিজেদের বলে দাবী করে সেখানে দখল নিতে চাইছিলেন। এই ঘটনায় দুপক্ষের মাঝেই বিরোদ চলছিলো। বিবাদের কোন রকম মিমাংস ছাড়াই জোর করে জমিতে বাড়ি নির্মান করছেন তিনি। এই বিষয়ে বিমান বন্দর থানায় দুপক্ষই জমির মালিকানার দাবীর কাগজ নিয়ে হাজির হয়। তখন থানার এসআই ইলিয়াস হোসেন বিষয়টি আদলতের মাধ্যমে নিস্পত্তি করার কথা বলে আপাতত কাজ বন্ধ রাখতে বলেন। কিন্তু সেই বৈঠকের মতামতও না মেনে মতি মোল্লা জোর করে পাকা বাড়ি নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন।
ঘটনার ভুক্তভোগী জমির ওয়ারিশ আনোয়ার উদ্দিন দাখিল মাদ্রাসার প্রভাষক মোসাম্মৎ রোকসানা পারভিন বলেন, ‘ আমরা পৈত্রিক সূত্রেই এই জমির মালিক। আমাদের দলিলও আছে। তিনি দাবী করছেন এই জমি তিনি কিনেছেন অথচ সেই কাগজপত্রের বৈধ কোন অস্তিত্ব নেই। এখন বিষয়টি যেহেতু ভালো ভাবে সমাধান হয়নি আইনগত সমাধান ছাড়া কোন উপায় নেই। আমরা আদালতে যাবো কিন্তু যেহেতু এখন আদালত বন্ধ তারা সেই সুযোগটি নিয়ে দ্রুত জমি জবরদখল নিতে চাচ্ছে। এই পরিস্থিতিতে আমরা এখন কোথায় যাবো ?’
তিনি আরো বলেন, ‘আমার প্রশ্ন হচ্ছে করোনা পরিস্থিতিতে সবকিছু বন্ধ থাকলেও সে কিভাবে এর ভেতরই বাড়ি বানাচ্ছে অন্যের জমিতে!’
সেখানে এখন প্রতিদিন ৮/১০ জন শ্রমিক বাড়িটি নির্মানে কাজ করছে।