• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় প্রতিবন্ধী তিন ভাই বোনদের মাঝে হুইল চেয়ার বিতরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৩, ২০২০, ১২:৪৬ অপরাহ্ণ
মঠবাড়িয়ায় প্রতিবন্ধী তিন ভাই বোনদের মাঝে হুইল চেয়ার বিতরন

শাকিল আহমেদ, মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ার আমড়াগাছিয়া ইউনিয়নের হোগলপাতি গ্রামের শারীরিক প্রতিবন্ধী অসহায় একটি পরিবারের তিন ভাই-বোনকে হুইল চেয়ার দিয়েছেন উপজেলা প্রশাসন।
প্রতিবন্ধী তিন ভাইবোনের দুঃসহ জীবনের আখ্যান স¤প্রতি সামাজিক সাইটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মী ভৌমিক দুর্গত পরিবারের তিন প্রতিবন্ধীর জাহাঙ্গীর কাজী (৩৫), আলমগীর কাজী (৩০) ও তাদের প্রতিবন্ধী বোন সাজেনুর আক্তার (২৫) এর জন্য তিনটি হইল চেয়ার খাদ্য সহায়তা নিয়ে বাড়িতে হাজির হন। এসময় সহকারী কমিশনার (ভুমি) রিপন বিশ্বাস, উপজেলা বুদ্ধি প্রতিবন্ধী কর্মকর্তা মো. ফিরোজ আলম ও গ্রাম পুলিশ সদস্য হাচেন আলী উপস্থিত ছিলেন।
জানাগেছে, উপজেলার অতি দরিদ্র দিনমজুর আব্দুল মালেক কাজি ও মাজেদা বেগম দম্পতির দুই ছেলে ও এক মেয়ে জন্মা থেকে প্রতিবন্ধী হয়ে জন্ম নেন। গত সাত বছর আগে বাবা মালেক ও মা মাজেদা অসুখে ভূগে মারা গেলে তিন ভাই বোন চরম অসহায় অবস্থায় জীবন যাপন করেন। তাদের হুইল চেয়ার না থাকায় প্রতিবন্ধী তিন ভাইবোনের চলাফেরা চলতো অতি কস্টে। অভাবের সঙ্গে লড়ে যাওয়া তিন ভাই বোন বর্তমান করোনা সংকটে চরম দুর্দশাগ্রস্ত হয়ে পড়েন। এর আগে স্থানীয় তরুণদের মানবিক সংগঠন মানব কল্যাণ ঐক্য পরিষদ ও মঙ্গল আলোয় ফাউণ্ডেশন নামে দুটি সংগঠন হতে অসহায় প্রতিবন্ধী তিন ভাই বোনকে খাদ্য ও বস্ত্র সহায়তা পৌঁছে দেওয়া হয়। কিন্তু তিন ভাইবোনের কোনও হুইল চেয়ার না থাকায় তাদের চলাচলে দুর্ভোগে পড়তে হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খবর পেয়ে মঙ্গলবার বিকেলে তাদের তিনজনকে তিনটি হুইল চেয়ার প্রদান করেন। এ বিষয়ে মঠবাড়িযা উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মী ভৌমিক বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারটির তিন সদস্য ভীষণ অসহায়। তাদের হুইল চেয়ার না থাকায় চলাফেরায় কষ্ট হচ্ছিল । তিনজনকেই হুইল চেয়ার ও খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া পরিবারটির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর গৃহায়ণ প্রকল্প হতে একটি ঘর তুলে দেওয়ার বিষয়ে উদ্যোগ নেবো।