জি.এম রিপন,বানারীপাড়া ঃ
বানারীপাড়ায় উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের ২২ লাখ টাকার চিকিৎসা সামগ্রী ও আসবাপত্র কেনার টেন্ডার স্থগীত করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কবির হাসান এ টেন্ডার স্থগীত করেণ। এব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১টার মধ্যে টেন্ডার ড্রপিংএর শেষ সময় থাকলে ঠিকাদাররা এ টেন্ডার ড্রপিংকে অব্যাবস্থাপনার অভিযোগ তোলেন। একারণে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কবির হাসান ওই টেন্ডার স্থগীত করেণ। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কবির হাসান জানান, অনিবার্য কারণ বসত সাময়ীক ভাবে ওই টেন্ডার স্থগীত রাখা হয়েছে।