• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে করোনা ইউনিট থেকে রোগীর পলায়ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৬, ২০২০, ০৪:০৪ পূর্বাহ্ণ
বরিশালে করোনা ইউনিট থেকে রোগীর পলায়ন

করোনা উপসর্গ নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আইসোলেশনে থাকা এক যুবক (২২) পালিয়েছেন।

শুক্রবার দুপুরে পালিয়ে যাওয়া রোগীর বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তুলাতলী এলাকায় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কথা জানিয়েছে তারা।

মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, জ্বর, সর্দি ও কাশি নিয়ে গত ১২ মে ওই রোগী মেডিকেলের করোনা ইউনিটের আইসোলেশন  ওয়ার্ডে ভর্তি হয়।

১৩ মে তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।

রিপোর্ট পাওয়ার আগেই শুক্রবার দুপুরে সেবিকা গিয়ে ওই রোগীর কক্ষ ফাঁকা দেখতে পান।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ওই রোগী পালিয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন পরিচালক।