• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদ বাজারে বাড়ছে ভিড় : বাড়ছে করোনা আক্রান্তের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৬, ২০২০, ০৮:৪২ পূর্বাহ্ণ
ঈদ বাজারে বাড়ছে ভিড় : বাড়ছে করোনা আক্রান্তের শঙ্কা

সাইফুল ইসলাম,বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি ঃ স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ঈদের কেনাকাটায় ব্যস্ত হয়ে পরেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মানুষ। উপজেলার বিভিন্ন বাজারের বিপনী বিতানগুলোতে বাড়ছে ভিড়। এ পরিস্থিতিতে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি। অনেকদিন পর সীমিত আকারে মার্কেট খোলায় প্রশাসন কিছুটা শিথিল আচরণ করছে। কিন্তু বাবুগঞ্জ উপজেলায় সেটি আর সীমিত আকারে নেই। উপজেলার বিভিন্ন বাজারঘুরে দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভির। সূত্র জানায়, দীর্ঘ বন্ধের পর সীমিত পরিসরে মার্কেট খোলার অনুমতি দিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি ও প্রশাসনিক নানা শর্তে মার্কেট খোলার পর সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রন কঠিন হয়ে পড়েছে। দোকানিরা কিছুটা সতর্কতা অবলম্বন করলেও ক্রেতারা বেপরোয়া। শনিবার বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ বন্দরের বিভিন্ন বিপনীবিতাণ ঘুরে দেখা গেছে মানুষের উপচেপড়া ভিড়। ঈদকে কেন্দ্র করে গাদাগাদি করে মানুষ কেনাকাটা করছেন। কেনাকাটা করতে আসা অধিকাংশই নারী , পাশাপাশি রয়েছে অনেক শিশু। ব্যবসায়ীরা বলছেন, ক্রেতাদের ভিড় বাড়লে সামাজিক দূরত্ব রক্ষা করা সম্ভব হচ্ছেনা। তাই ঝুঁকি নিয়েই কেনাবেচা করতে হচ্ছে। ক্রেতাদের ক্ষুদ্ধ করে ব্যবসা হবেনা। তাই দোকানিরা বেশি কথা বলতে রাজি নন ক্রেতাদের সাথে। সেক্ষেত্রে প্রশাসন কঠোর পদক্ষেপ নিলেও কিছু করার থাকবে না।