• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শুধু করোনা নয় আমৃত্যু মানুষের সেবা করে যাবো মেয়র গিয়াস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৭, ২০২০, ০৯:৫৩ পূর্বাহ্ণ
শুধু করোনা নয় আমৃত্যু মানুষের সেবা করে যাবো মেয়র গিয়াস

মিজানুর রহমান রনি, উজিরপুর(বরিশাল) থেকেঃ
শুধু করোনা ভাইরাসের এই দুর্যোগে নয় আমৃত্যু মানুষের সেবা করে যাবো। মানুষের কল্যানে কোন দিন পিছপা হয়নি, আর হবোও না’। করোনাভাইরাস সংকটকাল থেকে উত্তোরনের বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনার সময় কথাগুলো বলছিলেন উজিরপুর পৌরসভার প্রথম মেয়র গিয়াস উদ্দিন বেপারী। দেশে করোনাভাইরাস সংক্রমন শরু হওয়ার পর থেকে নিজ উদ্যোগে সাধারন মানুষকে সচেতন করতে পৌরসভার বিভিন্ন স্থানে ব্যানার, ফ্যাস্টুন, লিফলেট, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরন করেন। মেয়র পৌরসভার বিভিন্ন স্থানে পরিচ্ছন্ন কর্মী ও ছাত্রলীগের কর্মীদের নিয়ে নিজ কাধেঁ জীবানু নাস্ক স্প্রে মেশিন নিয়ে গাড়িতে, বাজারেসহ অলিগলিতে স্প্রে করে। যাহা বেশ প্রশংসিত হয়েছে সাধারন মানুষের কাছে। এছাড়াও সোস্যাল মিডায়া ফেইসবুকেও সরকারের নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সকল কাজ কিভাবে করতে হবে তা নিয়ে প্রচার প্রচারনায়ও ছিল সরব। প্রতিদিনই নিজ এলাকায় সংকটে পড়া মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণসহ নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। শুধু নিজে নন;দলের নেতাকর্মীদেরও এই কাজে নামিয়েছেন তিনি। দুর্যোগকালীন অবস্থায় এমন উদ্যোগের প্রশংসা করছে এলাকার মানুষ। উজিরপুর উপজেলায় সরকারি ত্রাণ সহায়তার পাশাপাশি নিজের ব্যক্তিগত উদ্যোগে করোনা সংক্রমণের কারণে সঙ্কটে পড়া মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করছেন তিনি। রমজান মাস শুরু হওয়ার পর অসহায় মানুষদের বাড়ি বাড়ি ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছেন তিনি। ইমাম, মোয়াজ্জিন, পুরোহিতদেরও তিনি ইফতার ও খাদ্র সামগ্রী পৌঁছে দিচ্ছেন। উজিরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা বিকাশ দাস জানান, ‘আমাদের ওয়ার্ডে করোনায় আক্রান্ত পরিবারের ভরন পোষনের দায়িত্ব নেন মেয়র মহোদয়।’ এভাবে দিন-রাত পরিশ্রম করছে মানুষের কল্যাণে মেয়র গিয়াস উদ্দিন। ৩নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা নুরু বেপারী জানান, যেখানে অনেক জনপ্রতিনিধি চাল চুরিসহ সরকারী ত্রান সামগ্রী লুট পাট করে সেখানে ব্যতিক্রম হলো মেয়র গিয়াস। তিনি, সকল কাউন্সিলরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে স্বচ্ছল ভাবে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্র সামগ্রী বিতরন করেন। ছাত্রলীগ নেতা রনি খান, ইমরান বাবুসহ অনেকে জানান, মেয়রের নির্দেশনায় ছাত্রলীগের একটি ধান কাটা কমিটি করা হয়েছে। কৃষকের ফোন পেলে ওই কমিটির ছাত্রলীগ কর্মীরা মেয়রের সহযোগীতায় ছুটি গিয়ে ধান কেটে দিয়ে আসে ওই অসহায় কৃষকের। মেয়র গিয়াস উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে জনগণের পাশে দাঁড়িয়েছি। আর আজ এই জাতির ক্রান্তিলগ্নে আমি তাদের পাশে ধারাবো না তা হতে পারে না! ’ আমি নিতে আসি নাই, দিতে এসেছি, সাধারন মানুষের সেবা করতে এসে যদি আমার জীবন চলে যায় তাতে আমার আপত্তি নেই। শারীরিক দূরত্ব বজায় রেখে এখন সকল জনপ্রতিনিধির মানুষের পাশে থাকা উচিত।