• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৭, ২০২০, ০৯:৫৭ পূর্বাহ্ণ
নলছিটিতে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে লিচুর বিচি গলায় আটকে গিয়ে মোহাম্মদ আবদুল্লাহ নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার সরমহল গ্রামে এ ঘটনা ঘটে।
নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডবয় রুহুল আমিন জানান, তাঁর চাচাতো ভাই নাসির উদ্দিনের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ রাতে লিচু খাওয়ার সময় একটি বিচি গলায় আটকে যায়। অনেক চেষ্টা করেও গলা থেকে বিচিটি অপসারণ করতে পারেনি পরিবারের সদস্যরা। পরে তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।