উজিরপর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে দুইজন গার্মেন্টস কর্মীর
শরীরে প্রানঘাতী করোনা ভাইরাস (কেভিড-১৯) শনাক্ত হয়েছে। তাদের একজনের
বাড়ী গুঠিয়া ইউনিয়নের বারইকান্দি গ্রামে। অন্যজনের বাড়ী বামরাইল ইউনিয়নের
পূর্ব ধামসর গ্রামে। তাদের একজন ঢাকা সাভারের একটি গার্মেন্টসে অন্যজন
চিটাগং এর একটি তোয়ালে ফ্যাক্টরিতে কাজ করতো। বরাইকান্দী গ্রামের
গার্মেন্টস কর্মী (৩৮) ঢাকার সাভার থেকে ও অপরজন পূর্ব ধামসর গ্রামের
গার্মেন্টস কর্মী(৩০) চিটাগং থেকে দু’জনেই ১৫ মে শুক্রবার বাড়ীতে আসে।
তারা দু’জনে ১৬ মে শনিবার হালকা জ্বর ও গলাব্যাথা নিয়ে বরিশাল শেবাচিম
হাসাপাতেলে গিয়ে নমুনা পরীক্ষা করে বাড়ী চলে আসে। ১৭ মে রবিবার রাত সাড়ে
১০ টায় তাদের পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছে উজিরপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডা: শওকত আলী। তিনি জানান, তারা দু’জনে নিজ বাড়ীতে আইশোলেসনে চিকিৎসাধীন
রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতী বিশ্বাস জানান, ওই দুই ইউনিয়নে
যানবাহন সহ সকলের চলাফেরা সীমীত করা হয়েছে। শনাক্তদের বাড়ীসহ আশেপাশের
কিছু বাড়ী লকডাউন করা হয়েছে। এ নিয়ে এই উপজেলা ৭জনের করোনা শনাক্ত
হয়েছে। ইতিমধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। বাকি চার জন চিকিৎসাধীন
রয়েছে।