উজিরপুর(বরিশাল) প্রতিনিধি
বরিশালের উজিরপুর পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রীর পক্ষ থেকে ১২ শত ৫০ পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন উজিরপুর পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী।
২২ মে শুক্রবার সকাল থেকে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ঘুরে ঘুরে প্রধান তিনি খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর সভার ট্যাগ অফিসার আবুল হোসেন, সকল পৌর কাউন্সিলরগণ।
এ সময় প্রতি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, ১ প্যাকেট সেমাই বিতরণ করা হয়।