• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ আওয়ামী তৃনমূল কর্মী পরিষদের পক্ষ থেকে… ঈদ মোবারক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২২, ২০২০, ১৭:৩৫ অপরাহ্ণ
বাংলাদেশ আওয়ামী তৃনমূল কর্মী পরিষদের পক্ষ থেকে… ঈদ মোবারক

বাংলাদেশ আওয়ামী তৃণমূল কর্মী পরিষদের পক্ষ থকে সকল তৃনমূল কর্মীদেরকে ঈদ মোবারক জানিয়েছেন সংগঠনের সভাপতি কর্মী বন্ধু আবু শাকের তানিন এবং সাধারণ সম্পাদক বাবু পরিমল চন্দ্র সরকার।

বিশ্ব মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সকলকে নিরাপদ থাকার আহ্বান করেছেন।

সংগঠনের সভাপতি কর্মী বন্ধু শাকের তানিন বলেন, বেঁচে থাকলে ঈদ উৎযাপন করা যাবে, আমরা সবাই নিজ নিজ অবস্থানে নিরাপদে থেকে পরিবার এবং দেশকে সুরক্ষা করি।

আমরা নিজে থেকে সচেতন না হলে আগামী দিনগুলোতে আমরা কঠিন বিপর্যয়ের মধ্যে পরবো।

সংগঠনের সাধারণ সম্পাদক বাবু পরিমল চন্দ্র সরকার বলেন, এই মুহূর্তে বাড়ির প্রতি অবেগ/ভালবাসা না দেখিয়ে নিজ অবস্থানে থাকুন।

কেননা আপনি নিরাপদে থাকলে আপনার পরিবার নিরাপদ থাকবে।

সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকুন।

জয়বাংলা জয় বঙ্গবন্ধু জয়তু দেশরত্ন শেখ হাসিনা।