• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মনিরাম সেবা ইউনিটি’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৩, ২০২০, ১৫:৫৮ অপরাহ্ণ
মনিরাম সেবা ইউনিটি’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

বরিশাল প্রতিনিধি

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই স্লোগানকে সামনে রেখে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ‘মনিরাম সেবা ইউনিটি’ নামে একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন।

মানবসেবা ও ভালোবাসার এ সংগঠনটি পরিচালনা করছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের কয়েকজন তরুণ যুবক। যারা রমজানের শুরুতেই অর্ধশতাধিক অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

গত দুদিন ধরে করোনা পরিস্থিতিতে কর্মহীন হওয়া শতাধিক অসহায় মানুষের বাড়িতে গিয়ে ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রাশেদ বাবু, নয়ন, ইব্রাহীম, সৈকত দে, লিমন, তাসিন কামাল, রুহিন, নিরব, জীবন, সাগর, অহিদ হাজী, দুলাল, হামিম প্রমুখ।

সংগঠনের প্রতিষ্ঠাতা মো. রাজিব হোসেন জানান, ঈদ আনন্দ ভাগাভাগি করতে তাদের পাশে সামান্য ঈদ উপহার এবং ঘূর্ণিঝড় পরবর্তী সময়ের জন্য প্রয়োজনীয় কিছু শুকনো খাবার নিয়ে দাঁড়িয়েছি। এভাবে আমরা সকল দুর্যোগে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।