নিজস্ব প্রতিবেদক
বরিশাল শিক্ষা বোর্ডে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশের
হার ৭৯ দশমিক ৭০। আর বিগত বছরের ন্যায় গড় পাশের হারে এবং জিপিএ ফাইভের
বেলায় এবারেও ছেলেদের চেয়ে মেয়ে শিক্ষার্থীরা এগিয়ে। এ বছরে ছেলেদের
পাশের হার ৭৬ দশমিক ৭২ ও মেয়েদের পাশের হার ৮২ দশমিক ৬৭। পাশাপাশি মেয়েরা
২ হাজার ৩৭৪ টি জিপিএ-৫ পেয়েছে, যার থেকে ছেলেরা ২৬৫ টি জিপিএ-৫ কম
পেয়েছে। ছেলেরা মোট ২ হাজার ১০৯ টি জিপিএ-৫ পেয়েছে। আর বিষয় ভিত্তিতেও
পাশের হারে বিজ্ঞান, মানবিক ও বানিজ্য বিভাগে এগিয়ে রয়েছে মেয়েরা। বরিশাল
শিক্ষা বোর্ডের দেয়া তথ্যাঅনুযায়ী, এবারে ১ হাজার ৪৩২ টি স্কুল থেকে ১
লাখ ১২ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী ১ শত ৭৮ টি কেন্দ্রে পরীক্ষায় অংশগহন
করে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, বিগত বছরের থেকে
ফলাফল ভালো হয়েছে, তবে অনান্য বোর্ডের তুলনায় তেমনটা নয়। গনিত ও ইংরেজী
বিষয়ে শিক্ষার্থীদের যে ভয় ছিলো, তা অনেকটাই কাটিয়ে ওঠায় এবারে বরিশাল
বোর্ডে গণিত ও ইংরেজী বিষয়ে ফলাফল ভালো হয়েছে। আশাকরি সামনে আরো ভালো
হবে।